# The First ‘HOW’ Deep Learning Based Approach

আমরা basically আজকে একটা Paper এর methodology understand করার চেষ্টা করবো। Paper টার link given below

https://arxiv.org/abs/1406.2283

### Why this paper?

কারণ এইটা হচ্ছে one of the first foundational papers যেইটা Convolutional Neural Network use করে Monocular Depth Estimation করে। যেকোনো research topic বুঝতে হলে first এ foundational paper fully understand করা আমি সবসময় suggest করি। কারণ পরের সব পেপার বুঝতে এই একটা পেপার অনেক বড় ভূমিকা রাখে। দেখা যায় পরের অনেক পেপার ই এইখান থেকেই আসলে inspired।

Paper টা বুঝতে হলে CNN নিয়ে Idea থাকতে হবে আর তার সাথে Loss Function , Gradient Descent and most importantly How a Neural Net Learns এইটার স্বচ্ছ ধারণা থাকতে হবে। এইগুলার শেখার জন্যে আমি suggest করবো

https://www.youtube.com/watch?v=2dH\_qjc9mFg&list=PLKnIA16\_RmvYuZauWaPlRTC54KxSNLtNn

এখান থেকে প্রয়োজন অনুযায়ী video দেখে শিখে নিলেই you are good to go

### The How

Depth Map Prediction from a Single Image using a Multi-Scale Deep Network

এই পেপারের Author Monocular Depth Estimation কে solve করতে যে Methodology propose করে সেখানে mainly 3 টা important part আছে

নিচে ৩ টা পার্ট এর High Level Overview দেওয়ার চেষ্টা করা হল

1.  **Global Coarse Scale Network** - এখানে আমরা Input Image কে ৫ টা Convolution Layer এর মধ্যে দিয়ে পাঠাই এবং এরপর সেই feature map ( 5 টা Convolution Layer থেকে বের হওয়া Output ) টাকে একটা fully connected layer এ পাঠানো হয়। Fully Connected Layer pixel wise estimated depth output দেয়। আর output টা হচ্ছে একটা global blurry depth map
    
    ![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/bc82604b-580a-4b24-b7dd-198c3ebb17bb.png align="center")
    
2.  **Local Fine Scale Network** - এই Network টা পুরাটাই build করা হইছে Convolution Layer দিয়ে। এখানে কোনো Fully Connected Layer নাই । প্রথম Convolutional Layer এর Output এর সাথে Global Coarse Scale Network এর Final Output টাকে Concatenate করে সামনের ২ টা Convolutional Layer এ পাঠানো হয়। এর ফলে যে Final Output আসে সেইটা অনেক Crisp Sharp Depth Map।
    
    ![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/cbb4c1f9-f98a-494c-b6bb-53f760a4bb4f.png align="center")
    
3.  **Scale-Invariant Loss Function** - এই Loss function টা এই পুরা পেপারের One of the most important Contribution। এই Loss function টা ই Model কে বাধ্য করে Perfectly depth কে learn করতে
    

$$L(y, y^{*}) = \frac{1}{n} \sum_{i} d_i^2 - \frac{\lambda}{n^2} \left( \sum_{i} d_i \right)^2$$

চলো এখন আমরা এই ৩ টা পার্টকে একে একে বুঝার চেষ্টা করি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো simply বুঝানোর দেখা যাক কতটুকু সফল হই।

## Scale-Invariant Loss

শুরু করতেছি Scale Invariant Loss দিয়ে কারণ এই Loss Function টা বুঝলে বুঝতে পাড়ব কিভাবে আসলে model টা depth কে শিখতেছে।

First এ আমরা একটু বুঝার চেষ্টা করি যে Loss function এর কাজ আসলে কি?

আসলে Loss Function is kind of a teacher যে ভুল করলে Penalty দেয়।

ধরো তুমি Straight Line এ হাঁটতে চাও। তো তোমার গলায় একটা device ঝুলিয়ে দিলাম যেইটা beep beep করে বেজে উঠে যদি তুমি straightly না হাঁটো। তো এখন হাঁটার সময় কি হবে, তুমি শুরুতে straightline এ হাঁটলেও একটু পর ঠিকই বাঁকা পথে হাঁটা শুরু করবা আর তখনি machine টা বেজে উঠবে।

এখন machine টা যদি beep beep করার পাশাপাশি এইটাও বলে দিতে পাড়ে যে তুমি ডান দিকে বাঁকা হাঁটছো নাকি বাম দিকে তাহলে তুমি খুব সহজেই নিজেকে আবার straightline এ ফিরায় নিয়ে আসতে পাড়বা।

Loss Function basically এই কাজটাই করে। মডেলের ভুল ধরে আর মডেল কে সেই ভুল থেকে learn করতে শেখায়।

Scale Invariant মানে হচ্ছে ছোট বড় সব সমান। Classification Task এর Scale Invariance আর Segmentation and Depth Estimation Task এর Scale Invariance এ একটা বড় difference আছে।

Classification Task এ scale invariance বলতে বুঝায় যে একটা বিড়াল যদি Image এর একটা ছোট পার্ট দখল করে (মনে করো ছবিতে একটা মাঠে ছোট একটা বিড়াল আছে ) অথবা বড় পার্ট দখল করে (পুরাটা ছবি ই বিড়াল এর) তবুও মডেল বিড়াল কে বিড়াল হিসেবেই চিনতে পাড়বে সহজে।

CNN এর একটা বৈশিষ্ট্য ই হচ্ছে Scale Invariance , তাই Classification Task এ আলাদা করে scale invariant loss function দরকার হয় না। কিন্তু Depth Estimation এর scale invariance আসলে পুরা আলাদা একটা concept।

Depth Estimation এ scale invariance বলতে যা বুঝায় তা একটা example এর সাহায্যে বুঝতে হবে

### Case-1

ধরো একটা ছবি আছে যেখানে একটা বিড়াল তার পিছে একটা টেবিল আর তার পিছনে একটা দেয়াল আছে । তাদের দূরত্বের একটা vector

y = \[ 2 , 4 , 8 \]

এখানে ২ মানে ক্যামেরা থেকে বিড়াল ২m দূরে।

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/ba5ed6a8-a403-4814-bbd9-4964d49ec151.png align="center")

মনে করো আমার নেটওয়ার্ক output দিলো, যেইটা আমাদের predicted depth map

y\* = \[ 10 , 20 , 40\]

which is actually 5 \* y

y\* = 5 \* y

so এখন যদি আমি Mean Absolute Error Calculate করি তাহলে আমার Total Error

Sum\[abs( y - y\* )\] = 8 + 16 + 32 = 56 /3 = 18.67

which is huge

কিন্তু output depth কিন্তু আসলে 5 times actual depth, এখানে কিন্তু তাদের ratio same হওয়ায় আমরা বলতে পাড়ি structural integrity বজায় আছে।

অর্থাৎ এখানে Error অনেক কম। 3D world টাকে সুন্দর করেই Model Represent করতে পাড়তেছে শুধু zoomed in result

আমরা চাই এমন একটা Loss Function যেইটা এই structural integrity বজায় থাকলে Error কম দিবে।

### Case 2

আবার মনে করো

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/8855e1fc-b3cf-4408-a0d0-f48be46c1e71.png align="center")

Camera থেকে একটা গাড়ি ৫ মিটার দূরে আছে , আরেকটা বাড়ি ৮০ মিটার দূরে আছে।

y = \[ 5 , 80 \]

আমার মডেল Output দিলো

y\* = \[ 10 , 90 \]

First Case এ Error

Error1 = 10 -5 / 5 = 1

Second Case এ Error

Error2 = 90 - 80 / 80 = 0.125

এখানে দেখা যাচ্ছে যে কাছের Object এ Error এর পরিমান বেশি আর দূরের Object এর Error এর পরিমান কম। Relative Error নিলে এইটা সুন্দর করে Measure করা যায় , কিন্তু আমরা যদি Mean Absolute Error অথবা Mean Square Error নিতাম তাহলে কিন্তু দুই ক্ষেত্রেই Similarly বেশি Error দিতো।

তো আমরা এমন একটা Loss Function চাই যেইটা কাছে দূরের Object কে Consider করতে পাড়বে।

### Finally

এই Loss Function টা উপরের দুইটা Case কেই সুন্দর করে Consider করে

$$L(y, y^{*}) = \frac{1}{n} \sum_{i} d_i^2 - \frac{\lambda}{n^2} \left( \sum_{i} d_i \right)^2$$

এখানে di হচ্ছে Log Space এ Error

$$d_i = \log y_i - \log y_i^{} = \log\left(\frac{y_i}{y_i^{}}\right)$$

Log Space এ Error Basically দুইটার Ratio

তো এখানে আগের y , y\* কে যদি বসাই

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/cf4600cb-84af-42ea-b6a5-a5003d0ba6e6.png align="center")

$$\frac{1}{n}\sum_{i} d_i^2 = \frac{1}{3}\left[(-1.609)^2 + (-1.609)^2 + (-1.609)^2\right] = \frac{1}{3}(2.590 + 2.590 + 2.590) = \frac{7.77}{3} = 2.590$$

which is a lot less than MAE

এখন ডান পাশে যে টার্ম আছে

$$\frac{\lambda}{n^2} \left( \sum_{i} d_i \right)^2$$

এইটা basically আসছে একটা সুন্দর mathematical journey থেকে। Author রা কিন্তু এই equation হাওয়া থেকে guess করে নাই। তারা শুরু করছে একটা strict **philosophical goal** দিয়ে, এরপর সেই goal এর ideal mathematical scenario লিখছে, আর শেষে এমন ভাবে simplify করছে যেন একটা Neural Network খুব দ্রুত হিসাব করতে পারে।

চলো step by step দেখি তারা কিভাবে এই formula টা derive করলো।

### Step 1 : Philosophical Goal দিয়ে শুরু

Author রা এমন একটা error metric চাইছিল যেইটা change হবে না যদি পুরা prediction টাকে একটা random scale factor \\(e^{\alpha}\\) দিয়ে multiply করে দেওয়া হয়।

মানে true depth যদি \\(y^{*}\\) হয় আর network predict করে y, তাহলে তারা এমন একটা function চাইছিল যেখানে :

$$\text{Error}(y, y^{}) = \text{Error}(e^{\alpha} \cdot y, y^{})$$

Log-space এ একটা মজার জিনিস হয় সেইটা হচ্ছে scale factor \\(e^{\alpha}\\) দিয়ে multiply করা মানে simply একটা addition \\(+\alpha\\) হয়ে যায়। তাই তারা log-space এ একটা standard mean squared error লিখলো, কিন্তু ইচ্ছা করে একটা blank variable \\(\alpha\\) ঢুকায় দিলো যেইটা একটা "unregistered global scale shift" কে represent করে :

$$D(y, y^{}) = \frac{1}{n} \sum_{i} \left( \log y_i - \log y_i^{} + \alpha \right)^2$$

### Step 2 : Perfect Alignment Factor ($\\alpha$) বের করা

এরপর তারা একটা logical প্রশ্ন করলো : একটা network যদি একটা shape (y) predict করে, তাহলে \\(\alpha\\) এর best possible value কত হলে এই prediction টা ground truth \\(y^{*}\\) এর সাথে perfectly align হবে?

যেকোনো curve এর minimum বের করতে calculus লাগে \\(\alpha\\) এর সাপেক্ষে derivative নিয়ে সেটাকে zero set করতে হয় \\(\frac{\partial D}{\partial \alpha} = 0\\)

$$\frac{\partial}{\partial \alpha} \left[ \frac{1}{n} \sum_{i} \left( \log y_i - \log y_i^{*} + \alpha \right)^2 \right] = 0$$

$$\frac{2}{n} \sum_{i} \left( \log y_i - \log y_i^{*} + \alpha \right) = 0$$

এখন \\(\alpha\\) এর জন্য solve করি :

$$\sum_{i} (\log y_i - \log y_i^{*}) + \sum_{i} \alpha = 0$$

যেহেতু \\(\alpha\\) একটা constant scalar, এটাকে n বার add করা মানে just n \\(\alpha \\) :

$$\sum_{i} (\log y_i - \log y_i^{*}) + n\alpha = 0$$

$$n\alpha = \sum_{i} (\log y_i^{*} - \log y_i)$$

$$\alpha = \frac{1}{n} \sum_{i} (\log y_i^{*} - \log y_i)$$

**Optimal alignment factor** \\(\alpha\\) আসলে পুরা **image** জুড়ে **ground truth** আর **prediction** এর **average log-difference।**

### Step 3 : \\(\alpha\\) কে আবার Loss এ বসানো

এখন যেহেতু optimal $\\alpha$ এর exact formula জানা হয়ে গেছে, তারা সেটা আবার original equation এ বসায় দেয়।

জিনিসটা clean রাখতে define করি \\(d_i = \log y_i - \log y_i^{*}\\)। তাহলে আমাদের optimal alignment factor হয় \\(\alpha = -\frac{1}{n}\sum_j d_j\\) এইটা বসালে :

$$D(y, y^{*}) = \frac{1}{n} \sum_{i} \left( d_i - \frac{1}{n}\sum_{j}d_j \right)^2$$

এখন quadratic square টা expand করি ((A - B)^2 = A^2 - 2AB + B^2):

বাইরের \\(\frac{1}{n}\sum_i\\)di কে ভিতরের তিনটা term এ distribute করি :

1.  **First Term :** \\(\frac{1}{n}\sum_{i} d_i^2\\)
    
2.  \*\*Second Term :\*\* \\(-\frac{2}{n^2}\left(\sum_{i}d_i\right)\left(\sum_{j}d_j\right) = -\frac{2}{n^2}\left(\sum_{i}d_i\right)^2\\)
    
3.  \*\*Third Term :\*\* \\(\left(\frac{1}{n}\sum_j d_j\right)^2\\)
    

Second আর Third term combine করি (-2 + 1 = -1):

$$D(y, y^{*}) = \frac{1}{n}\sum_{i}d_{i}^{2} - \frac{1}{n^2}\left(\sum_{i}d_{i}\right)^2$$

### Step 4 : Final Engineering Tweak ( \\(\lambda\\) )

উপরের math টা তাদের একটা **purely scale-invariant** loss দিলো — যেখানে scale shift এর কোনো penalty ই নাই। কিন্তু পুরাপুরি scale-invariant হয়ে গেলে model কোনো absolute scale শেখার চেষ্টাই করবে না, যেইটাও আমরা সবসময় চাই না। তাই author রা ওই second term এর সামনে একটা tunable knob \\(\lambda\\) বসায় দিলো :

$$L(y, y^{*}) = \frac{1}{n}\sum_{i}d_{i}^{2} - \frac{\lambda}{n^2}\left(\sum_{i}d_{i}\right)^2$$

এই \\(\lambda\\) দিয়ে balance করা হয় :

*   \\(\lambda\\) = 0 হলে এইটা plain log-space MSE (scale পুরাপুরি matter করে)
    
*   \\(\lambda\\) = 1 হলে এইটা fully scale-invariant
    
*   Paper এ তারা \\(\lambda\\) = 0.5 use করছে একটা middle ground হিসেবে, যেইটা structure শেখায় কিন্তু absolute scale কেও পুরাপুরি ভুলে যায় না।
    

### Conclusion

তো এভাবে আমরা পেলাম একটা Scale Invariant Loss Function যেইটা মডেল কে 3D Structural Integrity ধরে রাখতে বাধ্য করবে। পরবর্তী পেপার গুলাতেও তারা এই Scale Invariant Loss Function Use করে Model কে Learn করায় তাই যেকোনো MDE Paper বুঝতে হলে এই Loss Function important

## Global Coarse Network

Loss Function বুঝে গেলে Coarse Network টা খুবই simple এর Architecture নিচে দেওয়া হলো

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/95d738ee-fac7-4cc7-a0e3-0d0aca2f3697.png align="center")

এখানে just কয়েকটা Convolution Layer আর একটা Fully Connected Layer আছে

নিচের Table এ প্রত্যেকটা Layer এর Input Output Format দেওয়া হলো

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/c418eeb2-7706-4d99-9bb9-abfb78dc2b86.png align="center")

প্রত্যেকটা Layer অনেক High level feature extract করে , আর যেহেতু আমাদের Loss Function টা well defined তাই প্রত্যেকটা Feature 3D Scene understand করে।

Finally Coarse Network থেকে যে Output আসে তা অনেক Blurry হইলেও সেখানে Global Depth Information embedded আছে।

## **Local Fine Scale Network**

এই Network এর কাজ হচ্ছে Blurry Depth Map টাকে Sharp করা

![](https://cdn.hashnode.com/uploads/covers/6a567edaebfa5461a8d73af9/efe19c93-9ab1-49da-8fdd-93c71ce4321d.png align="center")

এখানে কিছুই নাই Just কয়েকটা Convolution Layer আছে

এখানে দুইটা জিনিস আছে Worth Mentioning

### First Worth Mentioning

এখানে Input Image initial layer এ যাওয়ার পর যে feature map output এ আসে তার সাথে Coarse Network এর Blurry Depth Map Concatenate করা হয়।

দুইটা Tensor Concatenate করতে হলে তাদের Height and Width same হতে হয়

তো এইটা কিভাবে হয় একটু ব্যাখ্যা করি ।

Fine 1 layer এর Output Dimension

> 74 x 55 x 63

এখানে Height Width 74x55 আর প্রত্যেকটা 2D x, y coordinate এ একটা করে 63 size এর vector আছে

Coarse Network এর Blurry Output ও 74x55x1

তাই সুন্দর মত একটা চ্যানেল হিসেবে এই Depth Image টা Add হবে Fine Layer 1 এর output এ আর এইটার Dimension তখন হবে

> 74 x 55 x 64

একটু মনে মনে ভাবো কেমন দেখা যাবে

### Second Worth Mentioning

এখানে যখন Backpropagation হয় তখন Coarse Network টাকে Freeze করে রাখা হয়। কারণ আমরা চাই না Coarse Network আবার Trained হোক। একবার ট্রেইন হয়ে যেই Output দিছে সেই Output থেকেই আমরা further detail capture করবো।

So এখানে শুধু ৩ টা Convolution Layer ই Train হয় আর তাদের Parameter গুলাই শুধু Learnable Parameter ।

তো আজকের লেখা Methodology পর্যন্তই থাক এরপরের Article এ আমরা Full Training Pipeline and Training Method দেখবো আর কিভাবে MDE Evaluate করা হয় সেইটাও দেখবো।
